Headlines

Large Buddha Idol: উত্তরবঙ্গ থেকে বিদেশ যাত্রা বিশালাকার বুদ্ধমূর্তির, টুকরো টুকরো করে পাঠানো হচ্ছে কানাডায়। কারণ অবাক করবে | Adhir Pal crafts a massive 15-feet Buddha statue using fiberglass which is now being shipped to Canada | শিলিগুড়ি খবর


Last Updated:

Large Buddha Idol: শিলিগুড়ির মাটি থেকে বিদেশের মাটিতে পাড়ি! ১৫ জন শিল্পীর ৯ মাসের একনিষ্ঠ পরিশ্রমে ফাইবার গ্লাসে তৈরি ১৫ ফুটের সুবিশাল বুদ্ধমূর্তি এবার রওনা দিচ্ছে কানাডায়। বিশাল এই মূর্তিটি শিপমেন্টের সুবিধার জন্য বেশ কয়েকট ভাগে টুকরো করে পাঠানো হচ্ছে।

+

এই

এই বুদ্ধ মূর্তি কয়েকটি ভাগে পাঠানো হবে বিদেশে

শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: শিলিগুড়ির মাটিতে তৈরি শিল্পকর্ম এবার পাড়ি দিচ্ছে সুদূর কানাডায়। শহরের শিল্পী অধীর পাল ও তাঁর সহকর্মীদের দীর্ঘদিনের পরিশ্রম এবং নিখুঁত কারুকাজে তৈরি হয়েছে ১৫ ফুট উচ্চতার বিশাল বুদ্ধমূর্তি। শিলিগুড়ির কর্মশালায় তৈরি এই মূর্তি এবার সমুদ্রপথে পৌঁছে যাবে কানাডায়। ফলে শুধু একটি শিল্পকর্মই নয়, এর সঙ্গে বিদেশের মাটিতে পৌঁছে যাবে শিলিগুড়ির শিল্পসত্ত্বার পরিচয়।

দীর্ঘ সময় ধরে পরিকল্পনা ও পরিশ্রমের পর সম্পূর্ণ হয়েছে এই বিশাল বুদ্ধমূর্তির নির্মাণকাজ। মূর্তিটির আকার এতটাই বড় যে একসঙ্গে সেটিকে পরিবহণ করা সম্ভব নয়। তাই বিশেষ পরিকল্পনা মেনে ১৫ ফুটের মূর্তিটিকে একাধিক অংশে ভাগ করা হয়েছে। প্রতিটি অংশ অত্যন্ত সতর্কতার সঙ্গে প্যাকিং করে বিশেষ বাক্সে রাখা হচ্ছে। এরপর নির্দিষ্ট পরিবহণ ব্যবস্থার মাধ্যমে সেগুলি কানাডার উদ্দেশে পাঠানো হবে। সেখানে পৌঁছনোর পর অংশগুলিকে ফের জুড়ে সম্পূর্ণ মূর্তির রূপ দেওয়া হবে।

আরও পড়ুন: পুজো ফ্যাশনে এবার সোনা-রুপো পিছিয়ে, মাত্র ২৫ টাকা থেকে এক্সক্লুসিভ কালেকশন! কোথায় মিলবে জানুন

এই বিশাল বুদ্ধমূর্তি তৈরির কাজ শুরু হয়েছিল প্রায় ৯ মাস আগে। দীর্ঘ এই সময় ধরে ১৫ জন শিল্পী একসঙ্গে কাজ করে মূর্তিটিকে পূর্ণাঙ্গ রূপ দিয়েছেন। মূলত ফাইবার গ্লাস দিয়ে তৈরি করা হয়েছে ১৫ ফুটের এই বুদ্ধমূর্তি। বিশাল আকারের মূর্তি তৈরির ক্ষেত্রে কাঠামোগত পরিকল্পনার পাশাপাশি মুখাবয়ব থেকে শুরু করে প্রতিটি খুঁটিনাটিতে বিশেষ নজর দিয়েছেন শিল্পীরা। দিনের পর দিন পরিশ্রমের পর শিলিগুড়ির কর্মশালাতেই সম্পূর্ণ হয়েছে এই আন্তর্জাতিক মানের শিল্পকর্ম।

শিল্পী অধীর পাল জানান, নিজের হাতে তৈরি ১৫ ফুটের বুদ্ধমূর্তি কানাডার মাটিতে যাচ্ছে, এই অনুভূতি তাঁর কাছে অত্যন্ত আনন্দ ও গর্বের। প্রায় ৯ মাস ধরে ১৫ জন শিল্পী মিলে এই কাজ করেছেন। দীর্ঘদিনের পরিশ্রমের পর নিজের সৃষ্টি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে পৌঁছচ্ছে, এটি তাঁর শিল্পীজীবনের একটি বিশেষ প্রাপ্তি। আগামী দিনে শিলিগুড়ি ও উত্তরবঙ্গের আরও শিল্পকর্ম আন্তর্জাতিক স্তরে পৌঁছবে, এমনটাই আশা তাঁর।

আরও পড়ুন: লক্ষ্মীর ভাণ্ডার ভেঙে কয়েনে তৈরি দুর্গার মুখ, ১০০০ খুচরোর নিখুঁত জোড়াতালি! শিল্প অবাক করবে

শিলিগুড়ি সাধারণত পাহাড়-জঙ্গল, পর্যটন ও বাণিজ্যের শহর হিসেবে পরিচিত হলেও শিল্প ও সৃষ্টিশীলতার ক্ষেত্রেও শহরের আলাদা পরিচয় রয়েছে। এবার সেই পরিচয়ের সঙ্গেই যুক্ত হতে চলেছে ১৫ ফুটের এই বুদ্ধমূর্তি। শিলিগুড়িতে তৈরি হয়ে কানাডার মাটিতে পৌঁছনো এই শিল্পকর্ম শুধু শিল্পীর সাফল্যের গল্প নয়, বরং উত্তরবঙ্গের শিল্পীদের প্রতিভা ও সম্ভাবনারও একটি বড় উদাহরণ। দেশের সীমানা পেরিয়ে এই সৃষ্টি আন্তর্জাতিক দর্শকের সামনে শিলিগুড়ির শিল্পের নতুন পরিচয় তুলে ধরবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *