Headlines

Crime News: ছড়িয়ে-ছিটিয়ে মদের বোতল, চিপসের প্যাকেট, রক্তমাখা টাকা! পাশেই যুবকের নিথর দেহ, হাড় হিম কাণ্ড তিস্তা পাড়ে, শিউরে উঠবেন | Crime News youth body found near teesta bridge police investigation started | জলপাইগুড়ি


Last Updated:

Crime News: নির্জন প্রান্তরে মদের আসরের মাঝেই নৃসংশ অপরাধ। জলপাইগুড়ির তিস্তা ব্রিজের কাছ থেকে উদ্ধার হল ২৫ বছর বয়সি এক যুবকের রক্তাক্ত নিথর দেহ।

জলপাইগুড়ির তিস্তা রেলসেতুর সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হওয়া যুবকের মৃতদেহের ঘটনাস্থলে পুলিশি তদন্ত
জলপাইগুড়ির তিস্তা রেলসেতুর সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হওয়া যুবকের মৃতদেহের ঘটনাস্থলে পুলিশি তদন্ত

জলপাইগুড়ি, সুরজিৎ দে: ছড়িয়ে-ছিটিয়ে মদের বোতল আর রক্তমাখা টাকা, তিস্তা রেলসেতুর নির্জনতায় উদ্ধার যুবকের নৃশংস গলাকাটা দেহ! মদের আসরেই কি নৃশংস পরিণতি? জলপাইগুড়িতে তিস্তা রেলসেতুর পাশে মিলল যুবকের গলাকাটা দেহ। নির্জন প্রান্তর, আর চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে মদের খালি বোতল, প্লাস্টিকের গ্লাস, চিপসের প্যাকেট, লাইটার, সিগারেটের ফিল্টার এবং রক্তমাখা কিছু টাকা। আর ঠিক তার মাঝেই পড়ে রয়েছে আনুমানিক ২৫ বছর বয়সি এক যুবকের ক্ষতবিক্ষত গলাকাটা নিথর দেহ। শুক্রবার সকালে জলপাইগুড়ির তিস্তা রেলসেতু সংলগ্ন এলাকা থেকে এই দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা অঞ্চলে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে এলাকার কয়েকজন বাসিন্দা গবাদি পশু নিয়ে মাঠের দিকে যাওয়ার সময় প্রথম এই ভয়াবহ দৃশ্য দেখতে পান। নিহতের গলায়, মুখে ও হাতে ধারালো অস্ত্রের একাধিক নৃশংস কোপের ক্ষত ছিল। দৃশ্য দেখে আঁতকে উঠে তারা তৎক্ষণাৎ খবর দেন পুলিশে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠায়। তবে মৃত যুবকের পরিচয় এখনও উদ্ধার করা যায়নি। পুলিশ তাঁর পরিচয় শনাক্ত করার জোর চেষ্টা চালাচ্ছে।

আরও পড়ুন: স্বাধীনতা দিবসে লাল কেল্লায় ডাক! বাধা হয়ে দাঁড়িয়ে ছিল অর্থ, বেরল উপায়, শেষমেশ দিল্লির পথে সুন্দরবনের ক্লাস নাইনের সেলিমা

এলাকাবাসীর একাংশের প্রাথমিক ধারণা, হয় এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড নয়তো নেশার জেরে ঘটা অপ্রীতিকর ঘটনা। অনেকেই বলছেন, সম্ভবত যুবকটিকে প্রথমে চক্রান্ত করে এখানে নিয়ে এসে অতিরিক্ত মদ্যপান করিয়ে বেহুঁশ করা হয়ে থাকতে পারে এবং পরবর্তীতে সুযোগ বুঝে ধারালো চাকু দিয়ে কুপিয়ে ও গলা কেটে খুন করে দুষ্কৃতীরা চম্পট দেয়। যদিও রিপোর্ট না আসা অবধি কিছুই স্পষ্ট নয়। এ বিষয়ে, পুলিশ প্রশাসনের তরফে কোনও মন্তব্য করা হয় নি। পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। ওই রাতে যুবকের সঙ্গে ঠিক কারা উপস্থিত ছিল এবং এর পিছনে কী ধরনের পুরনো শত্রুতা রয়েছে, পুলিশ তা গভীরভাবে খতিয়ে দেখছে ইতিমধ্যেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *