Headlines

Dooars: ডুয়ার্সে পর্যটকদের বড় স্বস্তি…! চালসায় চালু হল প্রিপেড ট্যাক্সি বুথ, এক ফোনেই মিলবে গাড়ি, নোট করুন নম্বর Big Updates for Tourists now prepaid Taxi booth to start just get cab calling a number know where you should call note down number | শিলিগুড়ি খবর


Last Updated:

Dooars Prepaid Taxi:

News18
News18

জলপাইগুড়ি , সুরজিৎ দে : ডুয়ার্সে ঘুরতে গিয়ে গাড়ি ভাড়া নিয়ে আর চিন্তা নয়! এক ফোনেই গাড়ি পৌঁছে যাবে আপনার দুয়ারে। চালসায় চালু হল প্রিপেড ট্যাক্সি বুথ। পুজোর মরশুমে ডুয়ার্স ভ্রমণে পর্যটকদের স্বস্তি দিতে এবার চালু বিশেষ উদ্যোগ। দালালের দৌরাত্ম্য এড়িয়ে ন্যায্য ভাড়ায় মিলবে চারচাকা গাড়ি সঙ্গে থাকবে পর্যটন কেন্দ্রগুলির বিস্তারিত তথ্য।

ডুয়ার্সের সবুজ বন চা-বাগানের মনোরম পরিবেশ আর পাহাড়ি নদীর সৌন্দর্য উপভোগ করতে পুজোর ছুটিতে ভিড় জমান বহু পর্যটক। কিন্তু ঘুরতে এসে বিভিন্ন পর্যটন কেন্দ্রে যাওয়ার জন্য গাড়ি ভাড়া করতে গিয়ে অনেক সময় সমস্যায় পড়তে হয় তাঁদের। কোথায় মিলবে গাড়ি কত ভাড়া দিতে হবে দালালের খপ্পরে পড়ে অতিরিক্ত টাকা গুনতে হবে না তো পর্যটকদের এই সমস্ত প্রশ্নের সমাধান করতেই এবার বিশেষ উদ্যোগ নিল ডুয়ার্স উইল চালসা ট্যাক্সি স্ট্যান্ড।

পর্যটকদের সুবিধার্থে চালু করা হল প্রিপেড ট্যাক্সি বুথ। চালসা-মেটেলি রাজ্য সড়কের পাদ্রীকুঠি এলাকায় রাস্তার ধারে এই বুথের উদ্বোধন করা হয়েছে। এই ব্যবস্থার ফলে ডুয়ার্সে ঘুরতে আসা পর্যটকেরা সহজেই তাঁদের পছন্দমতো গাড়ির ব্যবস্থা করতে পারবেন। শুধু তাই নয়, ডুয়ার্সের বিভিন্ন দর্শনীয় স্থান সম্পর্কে প্রয়োজনীয় তথ্যও দেওয়া হবে এই বুথ থেকে।

উদ্যোক্তাদের দাবি পর্যটকদের আর গাড়ির সন্ধানে বিভিন্ন জায়গায় ঘুরতে হবে না। ন্যায্য ভাড়ায় গাড়ির ব্যবস্থা করে দেওয়ার পাশাপাশি তাঁদের ভ্রমণ আরও সহজ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ করে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। বিশেষ করে পুজোর মরশুমে পর্যটকদের ভিড় বাড়লে গাড়ি ভাড়া নিয়ে যে সমস্যা তৈরি হয়, তা অনেকটাই কমবে বলে আশা করছেন তাঁরা।

উল্লেখ্য, ডুয়ার্সে বেড়াতে এসে বিভিন্ন পর্যটন কেন্দ্রে যাওয়ার জন্য গাড়ি ভাড়া করতে গিয়ে পর্যটকদের একাংশের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ মাঝেমধ্যেই ওঠে। সেই সমস্যার কথা মাথায় রেখেই পর্যটকদের স্বার্থে এই প্রিপেড ট্যাক্সি বুথ চালু করা হয়েছে। এর ফলে পর্যটকেরা নির্ভরযোগ্যভাবে গাড়ির খোঁজ পেতে পারবেন এবং ডুয়ার্স ভ্রমণের পরিকল্পনাও করতে পারবেন সহজে।

ডুয়ার্স উইল চালসা ট্যাক্সি স্ট্যান্ডের সম্পাদক কমল মুখী বলেন ডুয়ার্সে ঘুরতে এসে পর্যটকেরা যাতে দালালের খপ্পরে পড়ে অতিরিক্ত গাড়ি ভাড়া দিতে বাধ্য না হন, সেই লক্ষ্যেই আমাদের এই বিশেষ উদ্যোগ। এই বুথ থেকে পর্যটকদের বিভিন্ন জায়গায় ঘোরার জন্য ন্যায্য ভাড়ায় গাড়ির ব্যবস্থা করে দেওয়া হবে। পাশাপাশি ডুয়ার্সের বিভিন্ন দর্শনীয় স্থান সম্পর্কেও তথ্য দেওয়া হবে। ফোন: ৯৬০৯২৯৬৯৮৯



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *