Headlines

Durga Puja Bhog Delivery মাত্র ১ টাকায় ঘরে পৌঁছে যাবে পুজোর ভোগ, অষ্টমী-নবমীতে বিশেষ ভোগ পেতে কীভাবে করবেন অর্ডার? জানুন | শিলিগুড়ি খবর


Last Updated:

Durga Puja Bhog Delivery: মাত্র ১ টাকায় ঘরে পৌঁছে যাবে পুজোর ভোগ, অষ্টমী-নবমীতে বিশেষ উদ্যোগ জাতীয় শক্তি সংঘের।

+

১

১ টাকায় বাড়িতে পৌঁছে যাবে পুজোর ভোগ

শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: পুজোমণ্ডপে গিয়ে ভোগ খাওয়ার সুযোগ সবার হয় না। বয়সের ভার, শারীরিক অসুস্থতা কিংবা নানা সমস্যার কারণে অনেকেই বাড়িতে থেকেই পুজোর দিন কাটান। এবার সেই মানুষগুলির কথা মাথায় রেখেই ৪৪ তম বর্ষে জাতীয় শক্তি সংঘ ও পাঠাগারের দুর্গাপুজোয় থাকছে বিশেষ উদ্যোগ। মাত্র এক টাকার বিনিময়ে ঘরে বসেই মিলবে পুজোর ভোগের প্রসাদ। অষ্টমী ও নবমীতে নির্দিষ্ট ফুড ডেলিভারি প্ল্যাটফর্মের মাধ্যমে বুকিং করলেই নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যাবে ভোগ।

এই উদ্যোগ অবশ্য নতুন নয়। গত দু’বছর ধরে জাতীয় শক্তি সংঘ ও পাঠাগারের পক্ষ থেকে এক টাকায় ভোগ পৌঁছে দেওয়ার এই পরিষেবা চালু রয়েছে। এবছরও অষ্টমী ও নবমীর দিন সকাল থেকেই অনলাইনে বুকিংয়ের সুযোগ থাকবে। নির্দিষ্ট প্ল্যাটফর্মে ‘জাতীয় শক্তি সংঘ ও পাঠাগার’ সার্চ করলেই বুকিংয়ের অপশন পাওয়া যাবে। দুপুরের ভোগের জন্য দুপুরের স্লট এবং রাতের ভোগের জন্য রাতের স্লট বেছে নিয়ে বুকিং করতে হবে। সকাল থেকে বুকিং করলে দুপুরের ভোগ দুপুরের সময় এবং রাতের ভোগ রাতের সময়ের মধ্যেই পৌঁছে দেওয়ার ব্যবস্থা থাকবে।

আরও পড়ুন: কেন তাঁদের সাংসদ পদ বাতিল হবে না? পিটিশনের জবাব দিতে আরও ২ সপ্তাহ সময় চাইলেন সুদীপ-কাকলিরা

তবে এবারের পুজোয় শুধু ভোগ পৌঁছে দেওয়াই নয়, আগামী দিনে এই পরিষেবাকে আরও বিস্তৃত করার পরিকল্পনাও রয়েছে উদ্যোক্তাদের। বর্তমানে নির্দিষ্ট ফুড ডেলিভারি অ্যাপের মাধ্যমে পরিষেবা চালু থাকলেও খুব শীঘ্রই জাতীয় শক্তি সংঘ ও পাঠাগারের নিজস্ব ওয়েবসাইটেও এমন পরিষেবা চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি ষষ্ঠী, সপ্তমী ও দশমীতেও এক টাকায় ভোগ পৌঁছে দেওয়া যায় কি না, তা নিয়েও পরিকল্পনা চলছে। তবে আপাতত অষ্টমী ও নবমীতেই মিলবে এই বিশেষ পরিষেবা।

অন্যদিকে, ৪৪ তম বর্ষে জাতীয় শক্তি সংঘ ও পাঠাগারের পুজোর মূল আকর্ষণ হতে চলেছে মাদুরাইয়ের ঐতিহ্যবাহী মীনাক্ষী মন্দিরের আদলে তৈরি মণ্ডপ।‘ ঐতিহ্যশালী ভাবনাকে সামনে রেখে মণ্ডপ, প্রতিমা ও আলোকসজ্জায় থাকছে দক্ষিণ ভারতের প্রাচীন মন্দির স্থাপত্যের ছোঁয়া। তবে মণ্ডপের জাঁকজমকের পাশাপাশি মাত্র এক টাকায় ঘরে ভোগ পৌঁছে দেওয়ার এই মানবিক উদ্যোগই এবারের পুজোয় জাতীয় শক্তি সংঘ ও পাঠাগারের আয়োজনকে আরও আলাদা করে তুলতে চলেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *