Recent News

Featured Stories

Just In

Business

- Advertisement -

Technology

Recent News

কোচবিহারের লম্বা দিঘিতে বিশেষ সাফাই অভিযান, পরিচ্ছন্নতার বার্তা প্রশাসনের

কোচবিহার: কোচবিহার দক্ষিণ বিধানসভার অন্তর্গত দেবীবাড়ি এলাকার ঐতিহ্যবাহী লম্বা দিঘিতে বিশেষ সাফাই অভিযান পরিচালিত হল। কোচবিহার জেলা প্রশাসন ও কোচবিহার পৌরসভার সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচিতে দিঘি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি পরিবেশ সংরক্ষণের বার্তাও তুলে ধরা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোচবিহারের অতিরিক্ত জেলাশাসক (জেনারেল), কোচবিহার সদর মহকুমা শাসক (SDO), প্রশাসনের বিভিন্ন আধিকারিক, কোচবিহার পৌরসভার প্রতিনিধিরা এবং স্থানীয় বাসিন্দারা। সকলের যৌথ অংশগ্রহণে দিঘি পরিষ্কারের কাজ সম্পন্ন হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব কোচবিহার গড়ে তুলতে প্রশাসন এবং সাধারণ মানুষের যৌথ উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেলার ঐতিহ্যবাহী জলাশয়গুলিকে সংরক্ষণ ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা পরিবেশ রক্ষার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্যও জরুরি।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। স্থানীয় বাসিন্দাদেরও জলাশয় পরিষ্কার রাখা এবং পরিবেশ সংরক্ষণে সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

প্রতিবেদন: রাজীব কুমার ঝা, কোচবিহার।

dooarsnews24@gmail.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Trending

Popular

Scroll to Top