রামপুরহাট মেডিক্যাল কলেজে বচসা, বিজেপি নেতা মনোজ লেটকে আটক ঘিরে রাজনৈতিক উত্তেজনা
বীরভূম জেলার রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অ্যাসিস্ট্যান্ট এমএসভিপির সঙ্গে বচসার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়েছে। বুধবার রাতে রামপুরহাট-১ ব্লকের কুসুম্বা গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা তথা বিজেপির পঞ্চায়েত সদস্য মনোজ লেটকে আটক করে রামপুরহাট থানার পুলিশ।
এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে রামপুরহাট থানার সামনে জড়ো হন বিজেপির একাধিক নেতা ও কর্মী। তাঁরা মনোজ লেটকে কোন অভিযোগে আটক করা হয়েছে, সেই বিষয়ে পুলিশের কাছে জানতে চান। কিছুক্ষণ পুলিশ ও বিজেপি নেতৃত্বের মধ্যে আলোচনা চলার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর বৃহস্পতিবার সকালে মনোজ লেটকে ছেড়ে দেওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চর্চা শুরু হয়েছে।
ঘটনার বিষয়ে পুলিশ ও সংশ্লিষ্ট পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য সামনে এলে সেই তথ্যও প্রকাশ করা হবে।
রামপুরহাট মেডিক্যাল কলেজে বচসা, বিজেপি নেতা মনোজ লেটকে আটক ঘিরে রাজনৈতিক উত্তেজনা
গোপালপুর স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক সংকট, আন্দোলনে গ্রামবাসীরা
আশা কর্মীর মৃত্যুর ঘটনায় সিএমওএইচ অফিসে ডেপুটেশন, দোষীদের শাস্তি ও ক্ষতিপূরণের দাবি
কোচবিহারের লম্বা দিঘিতে বিশেষ সাফাই অভিযান, পরিচ্ছন্নতার বার্তা প্রশাসনের
বক্রেশ্বরে ভক্তদের ঢল, তারকেশ্বরের মতো উন্নয়নের দাবি তুললেন মন্দির কমিটির সভাপতি
