
প্রতিবেদন: রাজীব কুমার ঝা, কোচবিহার ৪ আগস্ট: এক আশা কর্মীর মৃত্যুর ঘটনায় দোষীদের শাস্তি এবং মৃতের পরিবারের জন্য ক্ষতিপূরণের দাবিতে বুধবার কোচবিহারের সিএমওএইচ (CMOH) অফিসে ডেপুটেশন কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, গত ২ আগস্ট বাঁকুড়ায় বিজেপি বিধায়ক চন্দনা বাউরির মন্তব্য ও হুমকির জেরে সংশ্লিষ্ট আশা কর্মী মানসিকভাবে ভেঙে পড়েন। পরবর্তীতে তাঁর মৃত্যু হয় বলে দাবি তাঁদের।
এই ঘটনার নিরপেক্ষ তদন্ত, দোষীদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা গ্রহণ এবং মৃতের পরিবারের জন্য ৫০ লক্ষ টাকা আর্থিক সহায়তার দাবিতে বিক্ষোভকারীরা সিএমওএইচ অফিসে স্মারকলিপি জমা দেন।
তাঁদের দাবি, আশা কর্মীদের নিরাপত্তা, মর্যাদা ও কর্মপরিবেশ নিশ্চিত করতে প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোরও আবেদন জানানো হয়।
