
কোচবিহার: ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগকে স্বাগত জানিয়ে এবং “তরুণের জয়” স্লোগানকে সামনে রেখে কোচবিহার শহরে মিছিল করল ডিওয়াইএফআই (DYFI)।
সংগঠনের উদ্যোগে আয়োজিত এই বর্ণাঢ্য মিছিলে ছাত্র-যুবদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। মিছিলে অংশগ্রহণকারীরা দাবি করেন, ছাত্র আন্দোলনের সাফল্য গণতান্ত্রিক সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। একই সঙ্গে শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতা, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, গণতান্ত্রিক অধিকার রক্ষা এবং যুবসমাজের বিভিন্ন দাবি নিয়ে স্লোগান তোলা হয়।
ডিওয়াইএফআই নেতৃত্বের দাবি, ছাত্র-যুবদের ঐক্যবদ্ধ আন্দোলনের ফলেই কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। ভবিষ্যতেও শিক্ষা, কর্মসংস্থান এবং জনস্বার্থের বিভিন্ন ইস্যুতে আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছে সংগঠন।
প্রতিবেদনে: রাজীব ঝা, কোচবিহার
