Recent News

Featured Stories

Just In

Business

- Advertisement -

Technology

Recent News

স্বাস্থ্যকেন্দ্র নাকি অস্বাস্থ্যকেন্দ্র? চিকিৎসক ও ওষুধের সংকটে ধুঁকছে গোপালপুর স্বাস্থ্যকেন্দ্র

 

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:
কোচবিহার ২ নম্বর ব্লকের গোপালপুর স্বাস্থ্যকেন্দ্রের বেহাল অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, একসময় নিয়মিত চিকিৎসা পরিষেবা মিললেও বর্তমানে চিকিৎসক সংকট, ওষুধের অভাব এবং অব্যবস্থার কারণে স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

স্থানীয়দের দাবি, স্বাস্থ্যকেন্দ্রে নিয়মিত চিকিৎসক থাকেন না। ফলে সাধারণ মানুষ প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। অনেক রোগীর অভিযোগ, প্রয়োজনীয় ওষুধও সবসময় পাওয়া যায় না, যার ফলে বাধ্য হয়ে বাইরে থেকে ওষুধ কিনতে হচ্ছে।

এছাড়াও স্বাস্থ্যকেন্দ্রের কোয়ার্টার ও আশপাশের এলাকা দীর্ঘদিন ধরে জঙ্গল ও আগাছায় ঢেকে রয়েছে বলে অভিযোগ। এলাকাবাসীর দাবি, ওই জঙ্গলাকীর্ণ পরিবেশে সাপের উপদ্রব বেড়েছে, যা রোগী, স্বাস্থ্যকর্মী এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে।

স্থানীয়দের অভিযোগ, বিষয়টি নিয়ে একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি জমা দেওয়া হলেও এখনও পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই গ্রামবাসী ও চিকিৎসা নিতে আসা মানুষের আবেদন, সরকার দ্রুত বিষয়টি খতিয়ে দেখে পর্যাপ্ত চিকিৎসক নিয়োগ, নিয়মিত ওষুধ সরবরাহ, স্বাস্থ্যকেন্দ্রের সংস্কার এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থা গ্রহণ করুক।


প্রতিবেদনে: সুষমা দাস
স্থান: কোচবিহার

dooarsnews24@gmail.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Trending

Popular

Scroll to Top