Recent News

Featured Stories

Just In

Business

- Advertisement -

Technology

Recent News

কলকাতায় অনুষ্ঠিত হলো ‘সোনার বাংলা অ্যাওয়ার্ড ২০২৬’, সম্মানিত বিভিন্ন ক্ষেত্রের কৃতী ব্যক্তিত্ব

কলকাতা: সৌনিতা প্রকাশনী ও ইংক এম্পায়ারের উদ্যোগে কলকাতায় জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো ‘সোনার বাংলা অ্যাওয়ার্ড ২০২৬’। সাহিত্য, সংস্কৃতি, সঙ্গীত, অভিনয়, সমাজসেবা, শিক্ষা ও সৃজনশীলতার বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা গুণী ও প্রতিভাবান ব্যক্তিত্বদের এই অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাহিত্যিক, শিল্পী, সমাজসেবী ও সংস্কৃতিমনা ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে থাকা প্রতিভাবান মানুষদের খুঁজে বের করে তাঁদের কাজের যথাযথ মূল্যায়ন ও সম্মান জানানোই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা দেবরাজ চট্টোপাধ্যায়, সঙ্গীতশিল্পী তন্ময় কর, বীরভূমের সিউড়ি বেণীমাধব ইনস্টিটিউশনের প্রাক্তন শিক্ষক ডোল গোবিন্দ বাগদি, বীরভূম জেলা সহকার ভারতীর জেলা সভাপতি রঞ্জন কুমার মজুমদার, সমাজসেবী অয়ন পাল-সহ একাধিক বিশিষ্ট অতিথি।

প্রতিবেদন: অভ্রদীপ ঘোষ
রাজনগর, বীরভূম | ডুয়ার্স নিউজ ২৪

সম্মাননা প্রাপ্ত ব্যক্তিরা জানান, এই স্বীকৃতি তাঁদের আগামী দিনে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা যোগাবে। আয়োজকদের আশা, এমন উদ্যোগ ভবিষ্যতেও সাহিত্য, সংস্কৃতি ও সমাজসেবার ক্ষেত্রে নতুন প্রতিভাদের সামনে তুলে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

dooarsnews24@gmail.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Trending

Popular

Scroll to Top