রাজনগর, বীরভূম: পশ্চিমবঙ্গ সরকার ও বনদপ্তরের উদ্যোগে রাজনগর ব্লকের ভবানীপুর শম্ভুনাথ উচ্চ বিদ্যালয় এবং ভবানীপুর হরিদাসী নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো অরণ্য সপ্তাহ। পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং সবুজায়নের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও বনদপ্তরের আধিকারিকদের অংশগ্রহণে বর্ণাঢ্য প্রভাতফেরি, সচেতনতামূলক প্রচার এবং বিভিন্ন শিক্ষামূলক কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথিরা পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগানো ও তার পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি অঙ্কন, বিতর্ক, তাৎক্ষণিক বক্তৃতা ও প্রবন্ধ রচনা প্রতিযোগিতার মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। বনদপ্তরের রেঞ্জার অফিসার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা ও রাজনগর সার্কেলের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতিতে সবুজ পৃথিবী গড়ার অঙ্গীকারের মধ্য দিয়ে অরণ্য সপ্তাহের কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।
✍️ প্রতিবেদন: অভ্রদীপ ঘোষ, রাজনগর, বীরভূম

