
চালসা, জলপাইগুড়ি: ভক্তি, নিষ্ঠা ও ধর্মীয় বিশ্বাসের এক অনন্য নজির গড়লেন চালসার মঙ্গলবাড়ির বাসিন্দা বিকাশ রায়। নিজ হাতে তৈরি একটি রথ নিয়ে তিনি বৈদ্যনাথ ধামের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন।
বুধবার সকালে নিজের বাড়ি থেকে রথ নিয়ে বেরিয়ে প্রথমে চালসার আনন্দময়ী কালীবাড়ি মন্দিরে পুজো ও প্রার্থনা করেন। ভগবানের আশীর্বাদ গ্রহণের পর বৈদ্যনাথ ধামের উদ্দেশ্যে দীর্ঘ ধর্মীয় যাত্রা শুরু করেন তিনি।
নিজের হাতে নির্মিত এই রথটি স্থানীয় মানুষের মধ্যেও ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে। রথটি দেখতে সকাল থেকেই বহু মানুষ ভিড় জমান। বিকাশ রায়ের এই ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তাঁকে শুভেচ্ছা ও শুভকামনা জানান এলাকার বাসিন্দারা।
স্থানীয়দের মতে, বর্তমান সময়ে এমন ধর্মীয় নিষ্ঠা ও ব্যক্তিগত উদ্যোগ খুব কমই দেখা যায়। তাই বিকাশ রায়ের এই যাত্রা শুধু একটি তীর্থযাত্রাই নয়, বরং ভক্তি, অধ্যবসায় ও আস্থার এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে।
ধর্মীয় এই সফর সফলভাবে সম্পন্ন হোক—এমনই প্রার্থনা করেছেন এলাকার মানুষ।
📸 ছবি ও প্রতিবেদন: ডুয়ার্স নিউজ ২৪
