Recent News

Featured Stories

Just In

Business

- Advertisement -

Technology

Recent News

চালসা স্কুল মোড়–স্কুলপাড়া রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে শিক্ষক-শিক্ষিকা, পড়ুয়া ও এলাকাবাসী

চালসা থেকে বিশাল মুখার্জির প্রতিবেদন

জলপাইগুড়ি জেলার মালবাজার ব্লকের চালসা স্কুল মোড় থেকে স্কুলপাড়া পর্যন্ত রাস্তার দীর্ঘদিনের বেহাল অবস্থার জেরে চরম সমস্যায় পড়েছেন শিক্ষক-শিক্ষিকা, পড়ুয়া এবং স্থানীয় বাসিন্দারা। সামান্য বৃষ্টিতেই রাস্তাজুড়ে বড় বড় গর্তে জল জমে যাওয়ায় প্রতিদিনের যাতায়াত অত্যন্ত দুর্বিষহ হয়ে উঠেছে। বিশেষ করে স্কুলে যাতায়াতকারী ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং সাধারণ মানুষের নিরাপদ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার সংস্কারের দাবি জানানো হলেও এখনও পর্যন্ত স্থায়ীভাবে কোনও সংস্কার কাজ শুরু হয়নি। বর্ষার সময় গর্তে জল জমে যাওয়ায় কোথায় রাস্তা আর কোথায় গর্ত তা বোঝা কঠিন হয়ে পড়ে, ফলে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। প্রতিদিন এই রাস্তা ব্যবহারকারী বাইক আরোহী, সাইকেল চালক এবং পথচারীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।

এলাকার শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও বাসিন্দাদের দাবি, শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ এই রাস্তার দ্রুত সংস্কার করা হোক। তাঁদের বক্তব্য, দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই প্রশাসনের কাছে অবিলম্বে রাস্তা মেরামত এবং স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন তাঁরা।

চালসা, মালবাজার | নিজস্ব সংবাদদাতা

 

dooarsnews24@gmail.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Trending

Popular

Scroll to Top