কোচবিহার | নিজস্ব সংবাদদাতা
কোচবিহার পৌরসভার চেয়ারম্যানের পদত্যাগের পর এবার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন ৩ নম্বর ও ৬ নম্বর ওয়ার্ডের দুই কাউন্সিলর। এই ঘটনাকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
বিষয়টি নিয়ে বিজেপির জেলা সহ-সভানেত্রী দীপা চক্রবর্তী অভিযোগ করেন, সাধারণ মানুষকে প্রয়োজনীয় নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ হওয়ার ফলেই একের পর এক কাউন্সিলর পদত্যাগ করছেন। তাঁর দাবি, এই ঘটনাগুলি প্রমাণ করছে যে কোচবিহার পৌরসভার পরিষেবা ব্যবস্থা ভেঙে পড়েছে এবং সাধারণ মানুষ নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন।
তবে এই অভিযোগের বিষয়ে কোচবিহার পৌরসভা বা শাসক দলের পক্ষ থেকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দুই কাউন্সিলরের পদত্যাগের প্রকৃত কারণ এবং এর ফলে পুরসভার প্রশাসনিক ও রাজনৈতিক পরিস্থিতিতে কী প্রভাব পড়বে, তা নিয়ে জল্পনা অব্যাহত রয়েছে।
