রথযাত্রা উপলক্ষে পুণ্যার্থীদের সুবিধার্থে বিশেষ জলছত্রের আয়োজন করল চালসার জাতীয়তাবাদী যুব সমাজ। প্রতি বছরের মতো এবারও শ্রী শ্রী সীতারাম বাবাজি রাধা গোবিন্দ আশ্রমের উদ্যোগে জগন্নাথ দেবের রথযাত্রা চালসা এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। রথযাত্রাকে কেন্দ্র করে রাজপথে ভক্তদের ব্যাপক সমাগম লক্ষ্য করা যায়।

ভক্তদের কথা মাথায় রেখে এদিন জাতীয়তাবাদী যুব সমাজের উদ্যোগে বিশেষ পানীয় বিতরণের ব্যবস্থা করা হয়। আয়োজকদের দাবি, পানীয়টি তাল মিছরি, তুলসী পাতা এবং অন্যান্য সুগন্ধি উপাদান দিয়ে প্রস্তুত করা হয়েছে, যাতে রথযাত্রায় অংশ নেওয়া ভক্তরা গরমের মধ্যে কিছুটা স্বস্তি পান।
এই জলছত্র কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাতিয়ালী পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি বিদ্যা বারলা, সমাজসেবী বিবেক ছেত্রী, কংগ্রেস নেতা অনিকেত রায় এবং বিশিষ্ট ব্যবসায়ী সৌমিক চক্রবর্তীসহ এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
প্রতিবেদন: Dooars News 24
