Recent News

Featured Stories

Just In

Business

- Advertisement -

Technology

Recent News

কোচবিহারে ঐতিহ্যবাহী রথযাত্রা: মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন শ্রীশ্রী মদনমোহন দেব

রাজীব কুমার ঝা, কোচবিহার :

কোচবিহারের ঐতিহ্যবাহী রথযাত্রা উপলক্ষে আজ মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন শ্রীশ্রী মদনমোহন দেব। ভক্তদের জয়ধ্বনি, ভক্তিমূলক পরিবেশ এবং উৎসবের আবহে মুখরিত হয়ে ওঠে সমগ্র এলাকা। হাজার হাজার ভক্ত ও দর্শনার্থীর উপস্থিতিতে রথযাত্রা পরিণত হয় এক ধর্মীয় উৎসবে।

এদিন মদনমোহন বাড়িতে বিশেষ পূজা ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক। তিনি শ্রীশ্রী মদনমোহন দেবের চরণে অঞ্জলি নিবেদন করেন এবং সমগ্র কোচবিহারবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

প্রচলিত রীতি অনুযায়ী, আগামী সাত দিন শ্রীশ্রী মদনমোহন দেব মাসির বাড়িতে অবস্থান করবেন। নির্ধারিত সময় শেষে পুনরায় শোভাযাত্রার মাধ্যমে তিনি মূল মন্দিরে ফিরে আসবেন।

রথযাত্রাকে কেন্দ্র করে গোটা এলাকায় ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা বজায় রাখতে মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ ও প্রশাসনিক কর্মী। পাশাপাশি, রথযাত্রা ও দেবদর্শনকে ঘিরে হাজার হাজার ভক্ত ও দর্শনার্থীর উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

dooarsnews24@gmail.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Trending

Popular

Scroll to Top