নিজস্ব সংবাদদাতা, সুষমা দাস | কোচবিহার : কোচবিহার ২ নম্বর ব্লকের অন্তর্গত গোপালপুর চৌরঙ্গীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো রথযাত্রা। ভক্তদের উপস্থিতিতে ‘জয় জগন্নাথ’ ধ্বনির মধ্য দিয়ে রথের দড়ি টেনে শোভাযাত্রা বের করা হয়। নির্ধারিত পথ পরিক্রমা শেষে পুনরায় রথটি গোপালপুর চৌরঙ্গীতে ফিরিয়ে আনা হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী সাত দিন রথটি গোপালপুর চৌরঙ্গীতেই অবস্থান করবে। এই সময়জুড়ে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, পূজা-অর্চনা, ভজন-কীর্তন এবং সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হয়েছে।
রথযাত্রাকে ঘিরে এলাকায় বসেছে মেলাও। বিভিন্ন দোকানপাট, খাদ্য স্টল ও বিনোদনের আয়োজন ঘিরে উৎসবের আমেজে মেতে উঠেছেন স্থানীয় বাসিন্দা ও দূরদূরান্ত থেকে আসা দর্শনার্থীরা।
রথযাত্রা উপলক্ষে আগামী সাত দিন ধরে ভক্তদের সমাগম অব্যাহত থাকবে বলে আশা করছেন আয়োজকরা।
