
✍️ প্রতিবেদন: রাজীব কুমার ঝা, কোচবিহার :কোচবিহার সদর বিদ্যালয় ক্রীড়া সংস্থার উদ্যোগে এমজেএন স্টেডিয়ামে মহকুমা পর্যায়ের সুব্রত মুখার্জি কাপ ফুটবল টুর্নামেন্ট-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে টুর্নামেন্টের শুভ সূচনা করেন পশ্চিমবঙ্গ বিধানসভার মাননীয় স্পিকার।

এই প্রতিযোগিতায় মহকুমার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করছে। ক্রীড়া প্রতিভা বিকাশ, শৃঙ্খলা ও দলগত চেতনা গড়ে তোলার লক্ষ্যেই প্রতি বছরের মতো এবারও এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আয়োজকদের আশা, প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রতিভাবান ফুটবলার উঠে আসবে এবং স্কুলস্তরে ফুটবলের প্রতি আরও আগ্রহ বৃদ্ধি পাবে।
