Recent News

Featured Stories

Just In

Business

- Advertisement -

Technology

Recent News

শালকুমারহাটে দ্বিতীয় বর্ষের শ্রী শ্রী রথযাত্রা উৎসবের শুভ সূচনা, ভক্তদের ঢল | আলিপুরদুয়ার

🖋️ প্রতিবেদন: নরেশ রায়, ডুয়ার্স নিউজ ২৪ আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার-১ নম্বর ব্লকের শালকুমারহাটের বাসন্তীহাটিতে অবস্থিত শ্রী শ্রী হরে কৃষ্ণ নামহট্ট (ইসকন)-এ দ্বিতীয় বর্ষের শ্রী শ্রী রথযাত্রা উৎসব জাঁকজমকপূর্ণ পরিবেশে শুরু হয়েছে। রথযাত্রা উপলক্ষে সকাল থেকেই ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়। বিশেষ পূজা, হরিনাম সংকীর্তন, ভজন-কীর্তন ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী শুক্রবার পর্যন্ত চলবে এই ধর্মীয় উৎসব।

প্রতিদিন ধর্মীয় আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভক্তদের জন্য প্রসাদ বিতরণের ব্যবস্থা থাকবে। আগামীকাল পশ্চিমবঙ্গের ভাওয়াইয়া শিল্পীদের অংশগ্রহণে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী রবিবার আলিপুরদুয়ার মানবিক মঞ্চের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে, যেখানে প্রয়োজনীয় ব্যক্তিদের বিনামূল্যে চশমা প্রদান করা হবে। উৎসবকে ঘিরে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে এবং দূর-দূরান্ত থেকে ভক্তদের সমাগম অব্যাহত রয়েছে।

📍স্থান: বাসন্তীহাটি, শালকুমারহাট, আলিপুরদুয়ার-১ ব্লক, পশ্চিমবঙ্গ

dooarsnews24@gmail.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Trending

Popular

Scroll to Top